#আইআইটি নিম্নোক্ত পদে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

#আইআইটি পরিচালিত মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম, কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়াতে নিম্নোক্ত পদে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

🔹 ১. ভাইস প্রিন্সিপাল

💰 বেতন: ৩০,০০০–৩৫,০০০ টাকা

যোগ্যতা: দাওরায়ে হাদিস ও মুমতাজ ফলাফলসহ অনার্স/মাস্টার্স অথবা ফাজিল/কামিল। হিফজ, হাদিস, ফিকহ বা আরবি ভাষায় তাখাসসুস থাকলে অগ্রাধিকার। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক/প্রশাসনিক ব্যবস্থাপনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা থাকতে হবে।

🔹 ২. শিক্ষক ও ইনচার্জ (মাদরাসার জেনারেল প্রাইমারি শাখা)

💰 বেতন: ১৮,০০০ টাকা (আবাসিক। থাকা-খাওয়া প্রতিষ্ঠানের)

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/অনার্স। প্রাথমিক পর্যায়ে পাঠদানের অভিজ্ঞতা, শিশুদের উপযোগী শিক্ষাদান পদ্ধতি ও একাডেমিক ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

B.Ed./শিক্ষক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার। এবং বেতন বাড়িয়ে দেওয়া হবে।

🔹 ৩. শিক্ষক ও ইনচার্জ (মাধ্যমিক)

💰 বেতন: ২০,০০০ টাকা (আবাসিক। থাকা-খাওয়া প্রতিষ্ঠানের)

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স/মাস্টার্স। NCTB কারিকুলাম, পাঠদান, মূল্যায়ন ও একাডেমিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

B.Ed./শিক্ষক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার। এবং বেতন বাড়িয়ে দেওয়া হবে।

#সকল পদের জন্য

প্রার্থীদের ইসলামী মূল্যবোধে দৃঢ়, দায়িত্বশীল, নেতৃত্বগুণসম্পন্ন, শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে সুন্দর যোগাযোগে সক্ষম হতে হবে।

প্রয়োজনে প্রতিষ্ঠানের আবাসিক দায়িত্ব পালন করতে সক্ষম ও আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

📌 নিয়োগ প্রক্রিয়া: CV Screening → Written/Case Assessment → Demo/Presentation → Interview

🗓️ CV জমার শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

📞 যোগাযোগ: 01977782307, 01753870809

একটি আদর্শ সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আপনার যোগ্যতা ও নেতৃত্বকে আমরা স্বাগত জানাই।

#নিয়োগ_বিজ্ঞপ্তি#মাদরাসাতুল_উলূমি_ওয়াল_হিকাম#ভাইস_প্রিন্সিপাল#শিক্ষক_নিয়োগ#IntegratedMadrasa#Brahmanbaria

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *